সংবাদ সম্মেলনে রণধীর জয়সোয়াল; বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ বিবেচনা করছে ভারত
সংবাদ সম্মেলনে রণধীর জয়সোয়াল; বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ বিবেচনা করছে ভারত
editor
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ
Manual2 Ad Code
অনলাইন ডেস্ক
বাংলাদেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ বিবেচনা করছে ভারত। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, বাংলাদেশে ডিজেল সরবরাহের বিষয়ে দুই দেশের মধ্যে বিদ্যমান ব্যবস্থা অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘ডিজেল সরবরাহের জন্য বাংলাদেশের সঙ্গে আমাদের একটি চলমান চুক্তি রয়েছে, যা এখনো অব্যাহত আছে।’
Manual3 Ad Code
শুক্রবার (১৪ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
Manual5 Ad Code
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জয়সোয়াল বলেন, ‘বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ ভারত বিবেচনা করছে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের (ভারতে) ডিজেলের প্রাপ্যতা এবং পরিশোধন সক্ষমতা বিবেচনা করা হবে।’
Manual5 Ad Code
এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়। জয়সোয়াল জানান, বাংলাদেশী প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত। পাশাপাশি ব্রিকস সম্মেলনের বিশেষ অধিবেশনে অংশ নিতেও তাকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছি। পাশাপাশি ব্রিকস সম্মেলনের বিশেষ অধিবেশনে যোগদানের উদ্দেশ্যেও ভারত সফরের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে কোনো অগ্রগতি হলে আমি আপনাদের (সাংবাদিকদের) তা অবহিত করব।’