ঢাকায় বাসভবনে অগ্নিকাণ্ড, স্ত্রীসহ হাসপাতালে ভর্তি পাকিস্তান হাইকমিশনার
ঢাকায় বাসভবনে অগ্নিকাণ্ড, স্ত্রীসহ হাসপাতালে ভর্তি পাকিস্তান হাইকমিশনার
editor
প্রকাশিত আগস্ট ৬, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
Manual3 Ad Code
অনলাইন ডেস্ক
Manual7 Ad Code
রাজধানীতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়।
এই দুর্ঘটনায পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং তার স্ত্রী নাইমা ইমরান আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেওয়ায় তাৎক্ষণিকভাবে তাদেরকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
Manual7 Ad Code
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন জানান, কূটনৈতিক এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা দেখতে পান, কক্ষে বড় ধরনের আগুন ছিল না, তবে ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। বালতি ও মগ দিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। এরপর ফায়ার সার্ভিস পুরো ভবন তল্লাশি করে বিশেষ যন্ত্রের মাধ্যমে ধোঁয়া বের করে দেয়।
এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ এবং আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এই অপ্রত্যাশিত দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি নোট ভার্বাল পাঠিয়েছে পাকিস্তান হাইকমিশন।